logo
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • বিজ্ঞান ও পরিবেশ
    • নারী ও শিশু
    • স্বাস্থ্যকথা
    • তথ্য ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • মুক্তবাংলা
    • ভ্রমণ
    • অর্থ ও বাণিজ্য
    • বিচিত্র সংবাদ
    • ধর্ম
  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  1. প্রচ্ছদ
  2. শিক্ষা ও সাহিত্য
  3. বইমেলায় কবি বদরুজ্জামান জামানে’র নতুন কাব্যগ্রন্থ “মুক্তির সংগ্রামে দাড়াও”

বইমেলায় কবি বদরুজ্জামান জামানে’র নতুন কাব্যগ্রন্থ “মুক্তির সংগ্রামে দাড়াও”

প্রকাশিত হয়েছে : ৫:৪৮:৩৭,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০২৫ | সংবাদটি ১৩৯ বার পঠিত

তৃতীয় বাঙলা ডেস্ক :
অমর একুশ বইমেলা ২০২৫ এ প্রকাশ হয়েছে ফ্রান্স প্রবাসী কবি বদরুজ্জামান জামানে’র নতুন কাব্যগ্রন্থ “মুক্তির সংগ্রামে দাড়াও”।
গ্রন্থটি প্রকাশ হয়েছে বুনন প্রকাশন থেকে। পাওয়া যাচ্ছে ঢাকা বইমেলা বুনন প্রকাশন ৩৬৫ নম্বর স্টলে এবং সিলেট বইমেলাসহ দেশের বিভিন্ন লাইব্রেরীতে।
বইটির প্রচ্ছেদ করেছেন- শফিক মামুন।মূল্য ২০০ টাকা। এটি বদরুজ্জামান জামানের অষ্টম গ্রন্থ। “মুক্তির সংগ্রামে দাড়াও” চার ফর্মার এই গ্রন্থে মোট ৫৬ টি কবিতা স্থান পেয়েছে।

কবি বদরুজ্জামান জামানের কবিতার নিজস্ব একটা স্টাইল আছে। ভাব, ভাষা ছন্দ ও উপমা ব্যবহারে তিনি খুবই সচেতন।
প্রবাস জীবনের ব্যস্ততা স্বদেশের প্রতি গভীর ভালোবাসা ও ব্যাকুলতা তিনি হৃদয়ে ধারণ করেন। স্বদেশ প্রীতির কারণে দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে
কবির কলম গর্জে উঠেন। বিশেষ করে দেশের রাজনৈতিক অস্থিরতা কবিকে প্রবাসে অস্থির করে তুলে প্রতিবাদী হয়ে উঠেন কলম হাতে।
গত জুলাই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের নির্মম গণহত্যাযজ্ঞের বিরুদ্ধে কবি কলম হাতে কবিতার অস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। বিশেষ করে ছাত্রদের যৌক্তিক দাবির বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ও তার দল যখন আক্রমাত্মক হয়ে প্রকাশ্যে গণহত্যাযজ্ঞে মেতে উঠে
কবি কলম হাতে ঝাঁপিয়ে পড়েন। বিপ্লবী ও প্রতিবাদী কবিতা লিখেন এর বিরুদ্ধে । ছাত্রদের উৎসাহ ব্যাঞ্জক অসংখ্য কবিতা লিখেন।
কবিতাগুলো প্রকাশ হয় অনলাইন প্রিন্টসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাছাড়াও বিপ্লব পরবর্তী রাজনৈতিক অস্থিরতা,
প্রতিবিপ্লবের চেষ্টার বিরুদ্ধেও কবি সোচ্চার ছিলেন কলম হাতে। কবি তার কবিতায় আশা ব্যক্ত করেন এভাবে-
“অচিরেই এই সন্ধিক্ষণ কেটে যাবে
সূর্যোদয়ের সোনালী আভা পূর্বাকাশে
সূর্য উঠবেই পাখি ডাকবেই ।
কবি তার কবিতা দিয়ে রাঙাবে প্রভাত
আর সুর সঙ্গীতের মূর্ছনায় উদ্ভাসিত হবে মানুষ।”
এরকম ৫৬ টি কবিতার সমষ্টি “মুক্তির সংগ্রামে দাড়াও” গ্রন্থটি।

কবি বদরুজ্জামান জামান দীর্ঘদিন থেকে ফ্রান্সে বসবাস করছেন। প্রবাস জীবনের যান্ত্রিক ব্যস্ততার মধ্যেও স্বদেশ প্রীতি ও শিকড়ের টানে প্রতিনিয়ত লিখছেন। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে –
কাব্যগ্রন্থ- অশান্ত সমুদ্র পুষি (২০১৫), বোধের দরোজায় খিল (২০১৬), নানা রঙের ছড়া(২০১৭), জলরঙে আঁকা ছবি (২০১৮), জটের ক্রন্দনসুর (২০১৯), জেগে আছি রৌদ্রছায়ায়(২০২০), আদিম অরণ্যে মানুষের পৃথিবী (২০২১),
ছড়া গ্রন্থ- নানারঙের ছড়া (২০১৭)।
তাছাড়া তিনি সাহিত্যের ছোটোকাগজ “স্রোত” সম্পাদনা করেন।

শিক্ষা ও সাহিত্য এর আরও খবর
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল

প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা

প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা

প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা

প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সম্মাননা ও সম্প্রীতির আলোক সন্ধ্যা

প্যারিস-বাংলা প্রেসক্লাবের সম্মাননা ও সম্প্রীতির আলোক সন্ধ্যা

প্যারিসে জাতীয় কবি’র ইসলামী গানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

প্যারিসে জাতীয় কবি’র ইসলামী গানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

সর্বশেষ সংবাদ
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফ্রান্স যুবদলের দোয়া মাহফিল
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী  কাজী এনায়েত উল্লাহ
ঢাকা ১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে বিসিএফের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
প্যারিসে খাদিম পাড়াবাসীর ইফতার মাহফিল
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
আইফেল টাওয়ারের কাছে হামলায় নিহত এক, আহত দুই
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে জালালাবাদের সিলেট উৎসব
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
প্যারিসে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে প্যারিসে বিক্ষোভ সমাবেশ ,স্মারকলিপি প্রদান
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
এবিটিভির পরিচালক মাশুকুল ইসলাম প্যারিসে সংবর্ধিত
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বিকশিত নারী সংঘের যুগপূর্তী অনুষ্ঠান
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
প্যারিসে বর্ণিল আয়োজনে ফ্রান্স দর্পনের দশ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পন্ন
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
নানা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
ইউকে-বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট’র মায়ের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো প্যারিস টাইমস -আন্তর্জাতিক বইমেলা
ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংবাদিক কর্মশালা
ফ্রান্সে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংবাদিক কর্মশালা

সম্পাদক: এনায়েত হোসেন সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক: নাজিরা বেগম শীলা

কার্যালয়: RC Log1, 25 Rue Lepine, 93120 LA Courneuve, France
মোবাইল: +33778311272
ইমেইল: infotritiyobangla@gmail.com

  • বাংলাদেশ
  • এশিয়া
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • খেলা
  • দূতাবাস
  • বিনোদন
  • সাক্ষাতকার
  • বিজ্ঞান ও পরিবেশ
  • নারী ও শিশু
  • স্বাস্থ্যকথা
  • শিক্ষা ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • মুক্তবাংলা
  • অর্থ ও বাণিজ্য
  • বিচিত্র সংবাদ
  • ভ্রমণ
  • ধর্ম
  • ফটোগ্যালারী
  • সম্পাদকীয়
  • আমাদের পরিবার

© 2019 tritiyobangla.com
All Rights Reserved

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top